জীবন ও পাথেয় অনুষ্ঠান শুরু শুক্রবার

জীবন ও পাথেয় অনুষ্ঠান শুরু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক  ● জীবনঘনিষ্ট্ ইসলামভিত্তিক অনুষ্ঠান ‘জীবন ও পাথেয়’ শুক্রবার শুরু হচ্ছে। একসেস টু ইনফরমেশন [এটুআই] প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠান বিনির্মাণ করা হয়। এতে প্রধান মুখ্য আলোচক হিসেবে থাকছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। এ ছাড়াও আলোচনায় আছেন জাতীয় ক্রিকেটার শাহরিয়ার নাফিস, সেতু সচিব আনোয়ারুল ইসলাম, এটুআই-এর জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, মাওলানা মুহাম্মদ যাই্নুল আবিদীন, মাওলানা আবদুর রহীম কাসেমী, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মুফতি ফয়জুল্লাহ আমান, মুফতি সাইফুল ইসলাম। কেরাত পরিবেশন করবেন আন্তর্জাতিক কারী নাজমুল হাসান, কারী শুয়াইব মুহাম্মদ আল আযহারী, হাফিজ মুয়ায নাবি, হাফেজ সাদ বিন মারুফ।

অনুষ্ঠানগুলো উপস্থাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হুসাইনুল বান্না ও সাংবাদিক মাসউদুল কাদির।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *