রাজধানীতে বস্ত্রহীনদের পাশে ‘মানবতার দেওয়াল’

রাজধানীতে বস্ত্রহীনদের পাশে ‘মানবতার দেওয়াল’

পাথেয় রিপোর্ট : রাজধানীর রাস্তাঘাটে মানবেতর জীবনযাপন করে হাজারও বস্ত্রহীন নিঃস্ব মানুষ। শীত, গ্রীষ্ম, বর্ষা তাদের কাটে চটের বস্তা মুড়িয়ে দিয়ে কিংবা ছেঁড়া পোশাকে। সম্প্রতি তাদের পাশে দাঁড়িয়েছে রাজধানীবাসী।

রাজধানীর বিভিন্নস্থানে ঘুরে দেখা গেছে রাস্তার পাশে বাড়ির আঙ্গিনা অথবা বিভিন্ন সংগঠনের অফিসের সামনে টানানো রয়েছে ডিজিটাল ব্যানার। তাতে লেখা রয়েছে- ‘মানবতার দেওয়াল।’ ‘আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যান। অপ্রোয়জনীয় জিনিস রেখে যান।’ ‘আপনার অপ্রোয়জন হতে পারে অন্য কারো প্রয়োজন।’

শনিবার (২২ জুন) রাজধানীর রামপুরায় এমন একটা ‘মানবতার দেওয়াল’ দেখা যায়। কথা বলে জানা যায়, স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এ উদ্যোগ গ্রহণ করেছেন।

এ সম্পর্কে জানতে চাইলে ৯৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পথশিশুদের ঈদে নতুন জামার আনন্দ দেওয়ার লক্ষ্যে প্রচুর সংখ্যক শিশুদের নতুন জামা কিনে আমরা ‘মানবতার দেওয়াল’ শিরোনামে এই উদ্যোগ গ্রহণ করি। ঢাকা ১১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব একে এম রহমতুল্লাহ এমপি এর শুভ উদ্বোধন করেন।

উদ্যোগ গ্রহণের কারণ জানতে চাইলে উক্ত তিনি পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে আরও বলেন, শুধু ঈদকে কেন্দ্র করে নয়; সারা বছরেই আর্ত-মানবতার সেবায় আমাদের কাম্য। তিনি আশা প্রকাশ করে বলেন, আমাদের এই উদ্যোগের দ্বারা শহরের ছিন্নমূল বস্ত্রহীন মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

জানা যায়, স্থানীয় আওয়ামীলীগের কর্মী, অঙ্গসংগঠনসমূহ এবং বিভিন্ন সামাজিক সংস্থা ‘মানবতার দেওয়াল’ প্রকল্পকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে স্বেচ্ছায় শ্রম দিচ্ছে এবং প্রত্যক্ষ ভূমিকা পালন করছে।

রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের নিচে মানবেতর জীবন যাপনকারী এক বয়স্ক লোক বলেন, ঈদের আগে এসে তাদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। কিন্তু, অন্যসময় তাদের পাশে দাঁড়ানোর মত কেউ নেই সমাজে।

রামপুরায় এ উদ্যোগের বিষয়ে অবগত করা হলে তিনি বলেন, এতে করে আমার মত হাজারও ভুক্তভোগীদের কষ্ট কিছুটা হলেও প্রশমিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *