সেমিফাইনালে অস্ট্রেলিয়া

সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক : চলতি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম দল হিসেবে ইংল্যান্ডকে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ইংলিশদের ৬৪ রানে পরাজিত করার মধ্য দিয়ে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল অস্ট্রেলিয়া। এই জয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত হলো অসিদের।

মঙ্গলবার (২৫ জুন) লডর্সে টসে হেরে ব্যাট করতে নেমে অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৮৫ রানের লড়াকু পুঁজি পায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে অসি পেসারদের বোলিং তোপে ২২১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫৩ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ইংলিশরা। এরপর বেন স্টোকস একাই লড়াই করে যান। সেঞ্চুরির ঠিক কাছাকাছি গিয়ে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি। মিসেল স্টার্কের বলে বোল্ড হওয়ার আগে ১১৫ বলে ৮টি চার ও দুটি ছক্কায় ৮৯ রান করেন স্টোকস।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে দলীয় শূন্য রানে বিহানড্রপের গতির বলে স্ট্যাম্প ভেঙে যায় জেমস ভিন্সের। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ফর্মের তুঙ্গে থাকা জো রুটকে এলবিডব্লিউ করেন মিসেল স্টার্ক।

দলীয় ষষ্ঠ ওভারে স্টার্কের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। অস্ট্রেলিয়ান পেসারদের গতির মুখে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেও ব্যর্থ হন ওপেনার জনি বেয়ারস্টো। তিনি বিহানড্রপের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন। তার আগে ৩৯ বলে ২৭ রান করেন বেয়ারস্টো।

১৩.৫ ওভারে ৫৩ রানে চার ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ইংলিশরা। এরপর পঞ্চম উইকেট জুটিতে জস বাটলারের সঙ্গে ৭১ রান যোগ করেন বেন স্টোকস। ২৭ বলে ২৫ রান করে ফেরেন বাটলার। ষষ্ঠ উইকেটে ক্রিস ওকসের সঙ্গে যোগ করেন ৫৩ রান।

একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া বেন স্টোকসে বোল্ড করে সাজঘরে ফেরান মিসেল স্টার্ক। তার আগে ১১৫ বলে ৮টি চার ও দুটি ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন স্টোকস। শেষ দিকে আদিল রশিদ ২০ বলে ২৫ রান করে পরজায়ের ব্যবধান কমালেও দলের হার এড়াতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর- অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ২৮৫/৭ (ফিঞ্চ ১০০, ওয়ার্নার ৫৩, স্মিথ ৩৮, কেরি ৩৮*, উসমান খাজা ২৩, ম্যাক্সওয়েল ১২)।

ইংল্যান্ড : ৪৪.৪ ওভারে ২২১/১০ (বেন স্টোকস ৮৯, বেয়ারস্টো ২৭, ওকস ২৬, আদিল রশিদ ২৫, বাটলার ২৫; বিহানড্রপ ৫/৪৪, মিসেল স্টার্ক ৪/৪৩)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *