বিশ্বকাপের পরও খেলায় থাকছেন মাশরাফি

বিশ্বকাপের পরও খেলায় থাকছেন মাশরাফি

বিশ্বকাপের পরও খেলায় থাকছেন মাশরাফি

পাথেয় রিপোর্ট : আস্থা ও ভরসার স্তম্ভ বাংলাদেশের গ্র্যাট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবার তিনি জানালেন নতুন এক তথ্য। বাংলাদেশের মানুষ মনে করেছিলো, তিনি এবার বিশ্বকাপ থেকেই অবসরে যাবেন। প্রিয় তারকার এই অবসর ভাবনায় অনেককে কাতর হতেও দেখা গেছে। নিজের ভালো একটা ফর্মে থেকেই হয়তো বিদায় নেবেন মাশরাফি। একথা সবাই জানে, বাংলাদেশের ক্রিকেটের বর্তমান সফলতায় মাশরাফি বিন মুর্তজার অবদান অনেক।

বিশ্বকাপের আগে আয়ার‍ল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও অসাধারণ বল করেছেন তিনি। বিশ্বকাপে এসে কেন জানি নিজেকে হারিয়ে খুঁজে বেড়াচ্ছেন টাইগার ক্যাপ্টেন। প্রায় প্রতি ম্যাচেই ১০ ওভারের কোটা পূরণ করতেও দেখা যাচ্ছে না! প্রতিপক্ষের উইকেট তুলে নিতে পারছেন না! বল হচ্ছে একটু খরুচে।

এমন পরিস্থিতিতে বিশ্বকাপের পরই তার অবসর নেওয়ার জোর গুঞ্জন উঠেছে। তবে মাশরাফি সব সময় অন্যদের চাইতে আলাদা। ইনজুরির বিরুদ্ধে যুদ্ধ করেই টাইগারদের নেতৃত্ব দিয়ে আসছেন। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেছেন বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যেতে চান। তবে বোর্ড চাইলে অবসর নিয়ে ভাববেন।

বৃহস্পতিবার ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে সাক্ষাৎকারে মাশরাফি বলেন, এটি অবশ্যই আমার শেষ বিশ্বকাপ। তবে আমি টুর্নামেন্টের পরপরই অবসর নিচ্ছি না। আমি এখন এটি নিয়ে ভাবতে চাই না। কেননা, এখনো টুর্নামেন্ট চলছে।

তবে বোর্ড চাইলে অবসর নিয়ে ভাববেন বলে জানান মাশরাফি। তিনি বলেন, যদি বোর্ডের পক্ষ থেকে কোনো নির্দেশনা থাকে, তবে আমি সেটি নিয়ে ভাববো।

বিসিবির অবশ্য তাড়া নেই! অবসর বিষয়ে মাশরাফির যেকোনো সিদ্ধান্তকে সম্মান জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেছেন, ‘সে (মাশরাফি) দারুণভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে। সুতরাং, আমরা এখন তার অবসর নিয়ে ভাবছি না। সিদ্ধান্ত তার ওপরই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *