মুক্তিযোদ্ধা নুরনবীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মুক্তিযোদ্ধা নুরনবীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পাথেয় রিপোর্ট : আমেরিকার নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নুরনবীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ও প্রবাসে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে মরহুমের অবদানের কথা স্মরণ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কমান্ডার নুরনবী শুক্রবার ভোর সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *