পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের তত্ত্বাবধানে পরিচালিত ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের উদ্যোগে সিলেটের কানাইঘাটে ৪র্থ বারের মতো হতদরিদ্র ২০ জোড়া দম্পত্তির যৌতুকবিহীন গণবিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুর ১২টায় কানাইঘাট ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলীর নিজ বাড়ি রাউতগ্রাম মাদানীনগরে এ যৌতুকবিহীন গণবিবাহ অনুষ্ঠিত হয়।
সূত্রে জানা যায়, ইসলাহুল মুসিলিমিনের পক্ষ থেকে যৌতুকবিহীন এ গণবিবাহ অনুষ্ঠানে দরিদ্র পরিবারের ২০ জোড়া নবদম্পত্তি’র প্রত্যেককে তাদের ভরণ পোষনের জন্য একটি করে সেলাই মেশিন, ১ টি ছাগল এবং সংসার সাজানোর বিবাহ উপহার সামগ্রী এবং আর্থিক ভাবে সাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সবাই এ ধরনের মহতি উদ্যোগ গ্রহণ করায় ইসলাহুল মুসলিমিনের চেয়ারম্যান, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাওলানা আবুল হোসেইন বলেন, যদি আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেই, তাহলে আমাদের কানাইঘাট একটি মডেল থানা হিসেবে সারাদেশে পরিচিতি লাভ করে। যারা দরিদ্রতার কারণে অর্থের অভাবে তাদের ছেলে-মেয়েদের বিয়ে দিতে পারছেন না, সমাজ হৈতষী ব্যক্তিবর্গকে এধরনের মহতি উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট সার্কেলের সিনিয়র এএসপি আব্দুল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, শাবিপ্রবি কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন, দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান ডালিম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট নিউজ ডটকম’র সম্পাদক মাহবুবুর রশিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক সামছুন নূর, বীরমুিক্তযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা হাজী বাবুল আহমদ, আব্দুর রশিদ, বিএনপি নেতা আলতাফ হোসেন বিলাল, বড়চতুল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রুবেল আহমদ, ইসলাহুল মুসলিমিনের প্রোগ্রাম সহকারী মাওলানা দিদারুল আলম তারেক, মাওলানা বদরুল আলম, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা নুরুল ইসলামসহ এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এরআগে ৫ জুলাই শুক্রবার ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের উদ্যোগে দুস্থ ও অসহায় দরিদ্র মানুষদের চোখের ছানি অপারেশনের ক্যাম্প শুরু করেছে রাজধানীর রামপুরায়। ছানি অপারেশন ক্যাম্প পরিচালনা করছেন ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের নির্ধারিত চিকিৎসক ডা. পরিতোষ শাহা।
ডা. পরিতোষ শাহা বলেন, ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের উদ্যোগে এ পর্যন্ত শত শত হতদরিদ্র মানুষের চোখের ছানি অপারেশন করেছি। আমাদের এবারে ৫০ জন দুস্থকে অপারেশন করার ইচ্ছা। রামপুরায় আমরা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করছি।
ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের সমন্বয়কারী মাওলানা সাঈদ নিজামী বলেন, মুসলিম ওয়েলফেয়ার ইনস্টিটিউট উইকে-এর অর্থায়নে আমরা বছরের নানা সময়ে দরিদ্র মানুষদের চোখের ছানি অপারেশনের কাজ করে থাকি। আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা.-এর তত্ত্বাবধানে সেবামূলক আরও নানা কাজ আমরা করছি।
বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মানুষের সেবামূলক কাজে মুমিনের আনন্দ। মুমিন সবসময় পরোপকারে নিজেকে নিয়োজিত রাখতে চায়। ইসলাহুল মুসলিমীন সে গুরু দায়িত্বই পালন করে চলেছে। আল্লাহ তাআলা আমাদের আরও বেশি সেবামূলক কাজ করার তাওফিক দিন। আমীন।


