এইচএসসির ফল জানা যাবে ১৭ জুলাই

এইচএসসির ফল জানা যাবে ১৭ জুলাই

এইচএসসির ফল জানা যাবে ১৭ জুলাই

পাথেয় রিপোর্ট : ১৭ জুলাই বুধবার এইচএসসির ফল প্রকাশ হবে। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১৭ জুলাই বুধবার। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ওইদিন সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১ এপ্রিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *