ভারতে আবার কালিমার পতাকা উড়বে : মুফতি সাকী
পাথেয় রিপোর্ট : শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের যৌথ উদ্যোগ ভারতে মুসলমানদের হত্যা, নির্যাতন ও হয়রানীর, দেশের গ্যাসে মূল্যবৃদ্ধি, খুন, ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নগর সভাপতি মুফতি মাছুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা শাহ আলম কাচপুরী, নগর সেক্রেটারি সুলতান মাহমুদসহ জেলা মহানগর আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি দেলাওয়ার হোসাইন সাকী বলেন, তথাকথিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতে নিরপরাধ মুসলমানদের যেভাবে হত্যা করছে তাতে প্রমাণিত হয়েছে ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র। মিস্টার নরেন্দ্র মোদিকে স্মরণ করিয়ে দিতে চাই, তার পূর্বপুরুষ রাজা দাহির মুসলমানের উপর নির্যাতনের কারণে সাত শত চার খ্রিস্টাব্দে কালিমার পতাকা উড্ডীন হয়েছিল মুহাম্মদ ইবনে কাসিম এর মাধ্যমে। ভারতে আবার কালিমার পতাকা উঠবে; মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরীরা প্রস্তুতি নিচ্ছে!
আগামী ৩০ তারিখ ভারতীয় দূতাবাস অভিমুখে স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা দিয়েছেন মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই। অবিলম্বে মুসলিম নির্যাতন বন্ধ না হলে ভারত অভিমুখে লংমার্চ করা হবে।
প্রচণ্ড বৃষ্টি, হাঁটু পানি অতিক্রম করে নারায়ণগঞ্জ শহরের অলিতে গলিতে নারে তাকবির ধ্বনি প্রতিধ্বনিত হয়!


