ইসলামে ট্যাটু হারাম, তাই মুছে ফেলছে ইন্দোনেশিয়ার বন্দিরা

ইসলামে ট্যাটু হারাম, তাই মুছে ফেলছে ইন্দোনেশিয়ার বন্দিরা

ইসলামে ট্যাটু হারাম, তাই মুছে ফেলছে ইন্দোনেশিয়ার বন্দিরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলাম আলো ছড়ায় সবখানে। এমন কি বন্দিশিবিরেও। বন্দিত্ব অবস্থাতেই হযরত ইউসুফ আলাইহিস সালাম দাওয়াতের কাজ করেছিলেন। সেখান থেকে বের হয়ে তিনি মন্ত্রী হয়েছিলেন। আল্লাহর অপার মহিমা সে কাহিনী। ইন্দোনেশিয়ার বন্দিশিবিরেও পৌঁছে গেছে ইসলামের আলো। শোনা যাচ্ছে, হঠাৎই ট্যাটু মুছে ফেলার হিড়কি উঠেছে ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় কারাগারের বন্দিদের মধ্যে।

কি এমন ঘটল যার জন্য তাদের মধ্যে এমন পরিবর্তন আসল। গো হিরাজ নামে এক ধর্মীয় সংগঠন জানাচ্ছে, ইসলামের প্রতি পুরোপরি আত্মসর্ম্পন করে বন্দিরা এমন পদক্ষেপ নিচ্ছেন। তারা সমস্ত অসৎ কাজ ছেড়ে সৎ পথে চলতে চান তারা। তাই, ইসলামের পথকেই অনুসরণ করতে চাইছেন।

ইসলামে শরীরের ট্যাটু আঁকাকে হারাম বলা হয়েছে। তাই ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলার অঙ্গীকার নেওয়াতেই এমন পরিবর্তন এসছে ইন্দোনেশিয়ার বন্দিদের মধ্যে। লেজার ট্যাটু করতে একজন মানুষের যত অর্থ ব্যয় হয় তার থেকেও বেশি অর্থ লাগে সেটিকে তুলতে। কিন্তু গো হিরাজ নামের সংগঠনটি লেজার ব্যবহার করে ট্যাটু তুলতে কোনও অর্থ নিচ্ছে না।

সম্প্রতি বন্দিদের মধ্যে আমির নামের এক যুবক ট্যাটু তোলার সিদ্ধান্ত নিয়েছে। একটি জাহাজ ছিনতাই মামলায় ছ’বছরের কারাদণ্ড হয়েছে তার। সে বলেছে, ইসলামের পথে ফিরতে পারছি এটা আমার সৌভাগ্য। তাতে আমি গো হিরাজের কাছে কৃতজ্ঞ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *