শ্রীলংকায় সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছে টাইগাররা

শ্রীলংকায় সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছে টাইগাররা

ক্রীড়া ডেস্ক : শ্রীলংকা সফরে সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। চলতি বছরের শুরুর দিকে ভয়াবহ ইস্টার সানডেতে ভয়াবহ আক্রমণের পর বিদেশী কোন দল হিসেবে বাংলাদেশ প্রথম সফর করছে শ্রীলংকাতে।

২১ এপ্রিলের ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিল ২৫০ জনেরও বেশী মানুষ। তখন থেকেই দেশটিতে বিরাজ করছে জরুরী অবস্থা। যে কারণে সফরকারী বাংলাদেশকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা। যেটি সচরাচর কোনো রাষ্ট্রীয় বা সরকার প্রধান সফরে গেলে দেওয়া হয়।

শনিবার (২০ জুলাই) বাংলাদেশ দল শ্রীলংকার কলম্বোতে পৌঁছানোর পর সশস্ত্র মোটর শোভাযাত্রার মাধ্যমে হোটেলে নিয়ে যাওয়া হয়। যেখানে আগে থেকেই মোতায়েন রাখা হয়েছে অস্ত্রধারী নিরাপত্তা কর্মী।

একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘ম্যাচ ভেন্যুতেও আমরা বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছি।’

কলোম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে দ্বিপক্ষিক ওয়ানডে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *