মানুষকে পিটিয়ে হত্যা সহ্য করা যায় না : সৈয়দ ফয়জুল করীম

মানুষকে পিটিয়ে হত্যা সহ্য করা যায় না : সৈয়দ ফয়জুল করীম

পাথেয় রিপোর্ট : দিনদুপুরে মানুষকে পিটিয়ে হত্যা সহ্য করা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ও মুসলিশ উম্মাহর বিরুদ্ধে প্রিয়া সাহারা চক্রান্ত করছে। দেশ ও ইসলাম বিরোধী যে কোন চক্রান্ত সম্মিলিতভাবে রুখে দিতে হবে।

রোববার (২১ জুলাই) বরিশালের অশ্বিনী কুমার টাউন হল মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা ও মহানগর আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল মহানগর সভাপতি মাওলানা আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবনেতা মাওলানা নেছার উদ্দিন, মাওলানা সৈয়দ নাছির উদ্দিন আহমদ কাওছার, মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা নাছির উদ্দিন নাইস, হাফেজ মাওলানা সানাউল্লাহ প্রমুখ।

মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, প্রিয়া সাহা দেশ নিয়ে যে গভীল ষড়যন্ত্র করছে তা বিশ্ববাসীর সামনে আমাদের হেয় করেছে। কিন্তু সরকার তার বিরুদ্ধে এখনও কোন ব্যেবস্থা না নিয়ে এগুলো সহ্য করে যাচ্ছে। অপরদিকে হিন্দু জঙ্গি ও উগ্রবাদী সংগঠন ইসকন নামক হিন্দুদের সংগঠন চট্টগ্রামে স্কুলের কোমলমতি মুসলিম শিশুদেরকে দেবতার নামে উৎসর্গিত প্রসাদ খাওয়ানোর পর হরে কৃঞ্চ, হরে রাম শ্লোগান দিয়ে ইসলামের উপর আঘাত করছে।

তিনি বলেন, দেশে যা ঘটছে তাতে একটি সভ্য দেশ বলা যায় না। দিনদুপুরে মানুষকে পিটিয়ে হত্যা করছে। আইন শৃঙ্খলায় নিয়োজিতরা নির্বিকার। এভাবে একটি দেশ চলতে পারে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর আরও বলেন, তথাকথিত ভারতে হিন্দু উগ্রবাদী সন্ত্রাসী কর্তৃক ইতিহাসের জঘন্য হত্যাযজ্ঞ, নির্যাতন চালিয়ে ধর্মনিরেপেক্ষতার মুখোশ বিশ্ববাসীর সামনে উম্মোচন করেছে। এই ভয়াবহ হত্যাযজ্ঞ বিশ্বমানবতাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। জািতসংঘ ও ওআইসি রহস্যজনকভাবে নিরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি এর প্রতিবাদে আগামী ৩০ জুলাই মঙ্গলবার ঢাকাস্থ ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্বারকলিপি পেশ কর্মসূচি সফলের জন্য দেশপ্রেমিক ঈমান জনতার প্রতি আহ্বান জানান।

এরআগে ৭ জুলাই শনিবার বিকালে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে কৃষক শ্রমিক মেহনতি মানুষ আজ অসহায়। খাই খাই রাজনীতির কারণে কৃষক-শ্রমিক মেহনতি মানুষ ন্যায্য অধিকার বঞ্চিত রয়ে গেছে। সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে কৃষক শ্রমিক মেহনতি মানুষ আজ অসহায়।

তিনি বলেন, আদর্শ জাতি গড়ার কারিগর শিক্ষক, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত দেশ গড়ার দায়িত্বে নিয়োজিত পুলিশ, দুর্নীতি দমনের দায়িত্বে নিয়োজিত দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা যখন অপরাধের সাথে জড়িত থাকার প্রমান গণমাধ্যমে প্রকাশিত হয় তখন দেশের ভবিষ্যত নিয়ে দেশবাসী সংঙ্কিত হয়। অপরদিকে গ্যাসের মূল্য বৃদ্ধি ও ঢাকার সড়কে রিক্সা বন্ধের সিদ্ধান্ত দেশবাসীকে বিক্ষুব্দ করে তুলেছে। এ পরিস্থিতিতে আমাদেরকেই নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে ভুমিকা রাখার পাশাপাশি নীতি নৈতিকতা নিয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

পা.টো.ড/আদিল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *