‘আমার সঙ্গে প্রিয়া সাহা কখনও গবেষণাকাজে ছিলেন না’

‘আমার সঙ্গে প্রিয়া সাহা কখনও গবেষণাকাজে ছিলেন না’

পাথেয় রিপোর্ট : আমার সঙ্গে প্রিয়া সাহা কখনও গবেষণা কাজে ছিলেন না জানিয়ে অর্থনীতিবিদ, গবেষক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত বলেছেন, প্রিয়া সাহা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পত্র-পত্রিকায় সংখ্যালঘু সম্প্রদায়ের দেশত্যাগ ও সংশ্লিষ্ট বিষয়ে আমার নাম উল্লেখপূর্বক কিছু তথ্য-উপাত্ত বিকৃতভাবে উপস্থাপন করেছেন।

তিনি বলেন, প্রিয়া সাহা কখনও আমার সঙ্গে গবেষণাকাজে যুক্ত ছিলেন না এবং আমার নাম উল্লেখ করে দেওয়া তথ্যও মিথ্যা।

সোমবার (২২ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন এই অর্থনীতিবিদ।

আবুল বারকাত বিবৃতিতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে তিনি (প্রিয়া সাহা) বলেছেন যে, বাংলাদেশে ৩৭ মিলিয়ন (৩ কোটি ৭০ লাখ) হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান নিখোঁজ রয়েছেন। এর পরে ভিডিও-সাক্ষাৎকারে তিনি আমরা নাম উল্লেখ করে বলেছেন যে, উল্লেখিত পরিসংখ্যান আমার গবেষণা উদ্ভূত তথ্য-উপাত্তের সঙ্গে মিলে যায় (অথবা একই)।

বিবৃতিতে বলা হয়, তিনি (প্রিয়া সাহা) বলেছেন, বাংলাদেশ থেকে প্রতিদিন ৬৩২ জন লোক হারিয়ে যাচ্ছে। ২০১১ সালে স্যারের সঙ্গে সরাসরি কাজ করেছিলাম যার কারণে বিষয়টি সম্পর্কে আমি অবহিত।

অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, প্রিয়া সাহার উপরোক্ত বক্তব্যসমূহের সঙ্গে আমার গবেষণালব্ধ তথ্য-উপাত্তের কোনোই মিল নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *