রাশিয়ায় মিলল দৈত্যকার গহ্বর

রাশিয়ায় মিলল দৈত্যকার গহ্বর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একটি দৈত্যকার গহ্বরের খুঁজ মিলেছে রাশিয়ার উত্তরাঞ্চলের শেষ সীমানায়। যাকে পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে ধরা যায়। তবে কী কারণে এমন দৈত্যকার গহ্বরের সৃষ্টি হয়েছে সে বিষয়ে কোনো ধারণা নেই বিজ্ঞানীদের।

রাশিয়ার বভেনস্কিকে প্রাকৃতিক গ্যাসের খনির কাছ এই দৈত্যাকৃতির গহ্বরের দেখা মিলেছে। স্থানীয় টিভি চ্যানেলে এই গহ্বরকে ‘পৃথিবীর ধ্বংসের সূচনা’ বলে চিহ্নিত করা হয়েছে।

অনেকে এও মনে করছেন, মাটির নিচে কোনো বিস্ফোরণে জন্যও এরকম গহ্বর তৈরি হতে পারে। কারো কারো দাবি, কোনো উল্কাপিণ্ডের পতনের ফলে সৃষ্টি হয়েছে এই বিশাল গহ্বরের। যদিও বিজ্ঞানীরা এই জল্পনা উড়িয়ে দিয়েছেন।

ক্যামেরায় তোলা ছবিতে দেখা যাচ্ছে, গহ্বরটির ব্যাসার্ধ প্রায় ১০০ মিটার। গহ্বর সম্পর্কে জানার জন্য গবেষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সাইবেরিয়া ও রাশিয়া। সাইবেরিয়ার ‘স্টাডি অব দ্যা আর্কটিক’ ও রাশিয়ার একাডেমি অব সায়েন্সের বিজ্ঞানীরা গহ্বর সম্পর্কে জানার চেষ্টা করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *