সৌদির রাজকীয় মেহমানের মর্যাদায় নিউজিল্যান্ডের হতাহতদের পরিবার

সৌদির রাজকীয় মেহমানের মর্যাদায় নিউজিল্যান্ডের হতাহতদের পরিবার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় আহত এবং নিহতদের পরিবার সৌদির রাজকীয় মেহমানের মর্যাদায় হজ পালন করছেন।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বিশেষ আমন্ত্রণে হজ পালনের জন্য শুক্রবার (২ আগস্ট) জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি অবতরণ করে।

ক্রাইস্টচার্চে হামলায় হতাহতদের পরিবারের সদস্যরা বিমান থেকে অবতরণ করলে জেদ্দা বিমানবন্দরের পাসপোর্ট পরিচালক আল আকিদ সুলেমান ইউসুফ হজযাত্রীদের অভ্যর্থনা জানান।

আকিদ সুলেমান ইউসুফ জানান, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ খুব গুরুত্বের সঙ্গে নিউজিল্যান্ডের মেহমানদের যথোপযুক্ত সেবা প্রদান করতে দায়িত্বশীলদের সব রকমের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন।

এদিকে সৌদিতে নিযুক্ত কিউই রাষ্ট্রদূত জেমস মোনরো বলেন, ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় হতাহতদের পরিবারকে বাদশাহর এমন আমন্ত্রণ নিউজিল্যান্ড সরকার এবং জনগণের জন্য অত্যন্ত সম্মানের। এ রকম ব্যতিক্রমধর্মী উদারতার জন্য সৌদি বাদশাহর প্রতি আমরা কৃতজ্ঞ।

সূত্র : আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *