নিজস্ব প্রতিবেদক ● নির্বাচনকে সামনে রেখে দেয়া রাজনৈতিক বাজেট জনগণের কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের নিয়ে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, সরকার সামনে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে বাজেটকে ব্যবহার করছে। এই বাজেট জনগণের কল্যাণে কাজে আসবে না। যারা বাজেট দিচ্ছে তাদের এটা দেয়ার বৈধতা নেই।


