নোবেলজয়ী সাহিত্যিক টনি মরিসনের ইন্তেকাল

নোবেলজয়ী সাহিত্যিক টনি মরিসনের ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নোবেল পুরস্কারজয়ী মার্কিন সাহিত্যিক টনি মরিসন ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৬ আগস্ট) ৮৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। মরিসনের পরিবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। প্রখ্যাত এই সাহিত্যিকের জীবনাবসানের খবর জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অল্প কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েন টনি মরিসন। মোট ১১টি উপন্যাসের এই লেখক ১৯৯৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ১৯৭০ সালে প্রথম উপন্যাস ‘দ্য ব্লুয়েস্ট আই’ প্রকাশিত হয়।

প্রখ্যাত এই মার্কিন সাহিত্যিক ১৯৮৭ সালে প্রকাশিত তার বিখ্যাত উপন্যাস ‘বিলাভড’এর জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। ব্যাপক জনপ্রিয় এই উপন্যাসটি অবলম্বনে ১১৯৮ সালে একটি চলচ্চিত্রও নির্মিত হয়। তাতে অভিনয় করেন বিখ্যাত মার্কিন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে।

টনি মরিসন একবার বলেছিলেন, ‘আমাদের মৃত্যু হবে। এটাই হয়তো জীবনের অর্থ। কিন্তু আমরা ভাষা চর্চা করি। সেটার মাধ্যমেই হয়তো আমরা আমাদের জীবনকে পরিমাপ করি।’

১৯৯৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল বুক ফাউন্ডেশনস মেডেল পান। এ ছাড়া ২০১২ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে প্রেসিডেন্শিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *