বাঁচাতে হবে পৃথিবীর ফুসফুস

বাঁচাতে হবে পৃথিবীর ফুসফুস

বাঁচাতে হবে পৃথিবীর ফুসফুস

● আদিল মাহমুদ

পৃথিবীর ফুসফুস পুড়ছে—
পৃথিবী কাঁদছে!
বিলাপ করছে বাঁচাও বাঁচাও বলে
আগুন নেভানোর জন্য সাহায্য চাইছে—
আকুল আবেদন জানাচ্ছে মানুষ কাছে।
অথচ কোথাও কারো কোন খবর নেই!
আচ্ছা, ফুসফুস পুড়লে কষ্ট হয় না?
—হলে কতটুকু কষ্ট হয়।
তা কি আন্দাজ করা যায়?

দেখছি তিন সপ্তা ধরে পুড়ছে—নিভছে না
একটি স্টেডিয়াম সমান জায়গা
মিনিটে পুড়ে ছাই!
আসমান ঢাকা পড়েছে ঘন কাল ধোঁয়াতে
দেখা যাচ্ছে না সূর্যের মুখ
কোথাও আবার দুপুরের আকাশ—
রাতের চেয়েও অন্ধকার!

পৃথিবীর ফুসফুস পুড় গেলে—
গাছের পাতা আর্দ্রতা হারাবে
আশংকাজনক হারে কমে যাবে বৃষ্টি
অক্সিজেনের পড়বে টান
উত্তপ্ত হয়ে উঠবে পৃথিবী

পৃথিবীর ফুসফুস পুড়ছে—
পৃথিবী কাঁদছে!
বিলাপ করছে বাঁচাও বাঁচাও বলে।
—বাঁচাতে হবে পৃথিবীর ফুসফুস
অবশ্যই এগিয়ে আসতে হবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *