ভারতের স্বাধীনতা সংগ্রামের সব স্লোগান প্রথম দিয়েছিল মুসলিমরা

ভারতের স্বাধীনতা সংগ্রামের সব স্লোগান প্রথম দিয়েছিল মুসলিমরা

জয়হিন্দ থেকে ইনকিলাব; স্বাধীনতা সংগ্রামের সব স্লোগান প্রথম দিয়েছিল মুসলিমরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একসময় ব্রিটিশদের দালালি করা অনেক সংগঠন এখন মুসলিমদের দেশভক্ত নিয়ে প্রশ্ন তোলে, ইতিহাস বলছে ভারতের আজাদী আন্দোলনে শিক্ষিত মুসলিমরা সবথেকে বেশি পরিমাণে প্রথম সারিতে থেকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে।

নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ থেকে নিয়ে স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী সকলের সাথে সব সময় প্রথম সারিতে দিয়েছে মুসলিম বিপ্লবীরা। সিপাহি বিদ্রোহের পর জি টি রোডের ধারে হাজার হাজার মৌলানার ফাঁসিতে ঝোলানো সে কথায় প্রমাণ করে।

ইতিহাস বলছে, ১৮৫৭ সালে মহাবিদ্রোহের সময় আজীম উল্লাহ খান ‘মাদারে-ওয়াতান, ভারত কী জয়’ স্লোগান দিয়ে ছিলেন৷ এ ছাড়া বহুল প্রচলিত ‘জয়হিন্দ’ স্লোগান প্রথম দিয়েছিলেন আবিদ হাসান সাফরানি। জনপ্রিয় স্লোগান ‘ইনকিলাব জিন্দাবাদ’। এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন মাওলানা হসরত মোহানী।

‘ভারত ছাড়ো’ এবং ‘সাইমন গো ব্যাক’ স্লোগান প্রথম দিয়েছেন ইউসুফ মেহের আলি। ১৯২১ সালে ‘সারফোরোশি কি তামান্না, আব হামারে দিল মে হ্যায়’ স্লোগান বিসমিল আজীমাবাদী দিয়েছিলেন৷ আল্লামা ইকবালের সংগীত ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্থা হামারা’ আজও বিশ্বজুড়ে জনপ্রিয়।

ত্রিবর্ণ রঞ্জিত ভারতীয় জাতীয় পতাকার প্রকৃত রূপকারও ছিলেন ছিলেন একজন মুসলিম মহিলা। ভারতীয় সিভিল সার্ভিস (আইসিএস) অফিসার হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে কর্মরত কংগ্রেস নেতা বদরুদ্দিন ফাইজ তায়াবজির স্ত্রী সুরাইয়া বদরুদ্দীন তাইয়েবজি।

এত কিছুর পরেও দিনে দিনে দেশের স্বাধীনতার ইতিহাস কেমন যেন এক পেশে হয়ে গেছে পরবর্তী প্রজন্ম ইতিহাস বই ঘাটলে যেন মনে করতে থাকে ভারতের স্বাধীনতা আন্দোলনের মুসলিমদের অবদান ছিল না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *