লন্ডনে ভারতীয় হাই কমিশনে পাকিস্তানিদের হামলা

লন্ডনে ভারতীয় হাই কমিশনে পাকিস্তানিদের হামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কাশ্মীর ইস্যুতে ব্রিটিশ পাকিস্তানিদের বিক্ষোভে ফের উত্তপ্ত লন্ডনের রাজপথ। প্রায় ১০ হাজার পাকিস্তানি বংশোদ্ভুত বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা সেইসঙ্গে ভারতীয় হাই কমিশনে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা ভারতীয় হাই কমিশনে হামলা চালিয়ে জানলার কাঁচ ভেঙ্গে দিয়েছে ।

জানা যায়, একদল ব্রিটিশ কাশ্মীরিদের আয়োজিত ‘কাশ্মীর ফ্রিডম মার্চ’ পার্লামেন্ট স্কয়ার থেকে ডাউনিং স্ট্রিট হয়ে হাই কমিশনের বিল্ডিং-এর দিকে যায়। মিছিলের নেতৃত্বে ছিলেন কয়েকজন ব্রিটিশ লেবার সাংসদ।

বিক্ষোভকারীদের হাতে ছিল পাক অধিকৃত কাশ্মীর ও খালিস্তানের পতাকা ও প্ল্যাকার্ড। মুখে ছিল ‘কাশ্মীরে গোলাগুলি বন্ধ হোক’, ‘কাশ্মীর নিয়ে জাতিসংঘের ব্যবস্থা নেওয়ার সময় এসেছে’, ‘কাশ্মীরে যুদ্ধ বন্ধ হোক’, ‘আজাদি’-র স্লোগান।

মিছিল শুরুর আগে ওয়েস্টমিনস্টারে পার্লামেন্ট স্কয়ারের মাহাত্মা গান্ধীর মূর্তির হাতে বসিয়ে দেওয়া হয় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পতাকা।

এরপর ভারতীয় হাই কমিশনে গিয়ে ডিম, টমেটো, জুতো, পাথর, বোতল, ধোঁয়ার বোমা ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা। এতে ভারতীয় হাই কমিশনের বেশ কয়েকটি জানলার কাঁচ ভেঙ্গে গেছে।

সেই ছবি টুইট করে ভারতীয় হাই কমিশন জানায়, আজ লন্ডনে ভারতীয় হাই কমিশনের বাইরে আরও একটা হিংসাত্মক প্রতিবাদ। প্রাঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেট্রোপলিটান পুলিশ এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে। এছাড়া লন্ডনের মেয়র সাদিক খান, যিনি নিজেও পাকিস্তানি বংশোদ্ভুত, টুইটে জানিয়েছেন, এই অগ্রহণযোগ্য আচরণের তীব্র নিন্দা করছি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়ার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *