বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের ঐক্য জরুরী : ধর্ম প্রতিমন্ত্রী

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের ঐক্য জরুরী : ধর্ম প্রতিমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের ঐক্য জরুরী বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক সুদৃঢ় এবং সৌহার্দ্যপূর্ণ। বিশ্ববাসীর সামনে সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ক দৃষ্টান্তস্বরূপ’।

প্রতিমন্ত্রী রোববার (৮ সেপ্টেম্বর) জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে সৌদি আরবের ধর্ম, দাওয়া ও গাইডেন্স বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন।

সৌদি মন্ত্রী এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক, রাজনৈতিক ও উন্নয়নে বিচক্ষণ নেতৃত্বর প্রশংসা করেন। সৌদি সরকারের আমন্ত্রণে কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কোরআন মেমোরাইজেশন কন্টেস্টে মেহমান হিসেবে অংশ নিতে ৬ দিনের সফরে সৌদি আরব পৌঁছান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

পবিত্র মক্কা শরীফের মসজিদুল হারামে ৭-১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক এ কোরআন মেমোরাইজেশন কন্টেস্টের ৪১তম অধিবেশন চলছে।

বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৫০টি দেশের প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে। বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী জেদ্দা বিমান বন্দরে পৌঁছালে সৌদি সরকারের ধর্ম, দাওয়া ও গাইডেন্স বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ স্বাগত জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *