মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ শুক্রবার

মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ শুক্রবার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কাশ্মীরে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজত আমীর মাওলানা শাহ আহমদ শফীর আহ্বানে এবং হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ওই দিন ঐতিহ্যবাহী চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট চত্বরে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা হাফেজ জুনাইদ বাবুনগরী।

বুধবার এ উপলক্ষে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংগঠনের নায়েবে আমীর ও চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন মুজাহের উলুম মাদরাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিম, নাসিরাবাদ মিসবাহুল উলুম মাদরাসার মুহতামি মাওলানা আবদুল জব্বার, সেগুনবাগান তালিমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ তৈয়ব, মহানগর সেক্রেটারি মাওলানা মঈনুদ্দীন রুহী, দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা জিয়াউল হোসাইন, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুজাম্মেল হক, মাওলানা হাফেজ মোহাম্মদ ফায়সাল, মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা কারী মুবিনুল হক প্রমুখ।

উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে দল মত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *