দুর্নীতির মহাসাগরে ভাসছে দেশ : চরমোনাই পীর

দুর্নীতির মহাসাগরে ভাসছে দেশ : চরমোনাই পীর

পাথেয় রিপোর্ট : দুর্নীতির মহাসাগরে ভাসছে দেশ মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, প্রশাসন ও সরকার দলীয় নেতাকর্মীরা দুর্নীতিতে একাকার হয়ে গেছে দুর্নীতিতে। দলের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দলীয় অধিকাংশ কর্মীরা দুর্নীতিগ্রস্থ। এরা মূলত দলের হাই কমান্ড থেকেই দুর্নীতির প্রাথমিক পাঠ গ্রহণ করেছে।

তিনি বলেন, দেশের প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি মহড়া চলছে, যা খুবই পরিতাপের বিষয়। সাম্প্রতিক সময়ে সরকারের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের দুর্নীতিসমূহ সমূহ মিডিয়ার মাধ্যমে দেশবাসির কাছে ফুটে উঠেছে। সরকারও দুর্নীতির কারণে বিব্রত অবস্থায় আছে। তিনি বলেন, দুর্নীতির মহাসাগর থেকে দেশ কে বাঁচাতে ইসলামী শাসনের বিকল্প নেই।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের মজলিসে আমেলার এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও ডা. মুখতার হোসাইন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, হারুন অর রশিদ, মুফতী হেমায়েতুল্লাহ, শেখ ফজলে বারী মাসউদ, আব্দুর রহমান, মাওলানা নেছার উদ্দিন, এডভোকেট লুৎফুর রহমান শেখ, ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম তালুকদার, এড. শওকত আলী হাওলাদার, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, বরকত উল্লাহ লতিফ, জি এম রুহুল আমীন, শায়খুল হাদীস মকবুল হোসাইন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, এড. একেএম এরফান খান, প্রফেসর. খন্দকার গোলাম মাওলা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *