পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরাকের কারবালা নগরীর কাছে যাত্রী বোঝাই একটি বাসে বোমা হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন।
ইরাকের নিরাপত্তাবাহিনী এ রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ২০১৭ সালে জঙ্গি গোষ্ঠী ইসলামি ষ্টেটকে পরাজিত ঘোষণার পর ইরাকে এটাই উল্লেখ্যযোগ্য হামলা ।
জানা গেছে, শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে। বাসের মধ্যে বিস্ফোরক রাখা ছিল। এর মাধ্যমেই হামলা চালানো হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ওই হামলার দায় কোনো সন্ত্রাসীগোষ্ঠী স্বীকার করেনি।
পুলিশ জানিয়েছে, কারবালা শহরের উত্তর দিক দিয়ে ঢুকে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। হামলার পর পুরো বাস এবং আশপাশে থাকা কিছু গাড়িতেও আগুন ধরে যায়।
সূত্র : ইন্ডিয়া টুডে


