সুইজারল্যান্ডে ভারতীয় মুসলমানদের নিয়ে পাকিস্তানকে মাহমুদ মাদানীর হুঁশিয়ারী

সুইজারল্যান্ডে ভারতীয় মুসলমানদের নিয়ে পাকিস্তানকে মাহমুদ মাদানীর হুঁশিয়ারী

ভারতীয় হিন্দু মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করবেন না : জেনেভায় পাকিস্তানকে মাহমুদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি পারভেজ মুশাররফকে উদ্দেশ্য করে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী বলেছেন, ২০০৮ সালে আমি আপনাকে বলেছিলাম, আপনি আপনার দেশের মানুষদের নিয়ে চিন্তা-ভাবনা করুন। ভারতের মুসলমানদের নিয়ে চিন্তা-ভাবনা ছেড়ে দিন।

মাওলানা মাদানী বলেন, আমি আজ আবারও বলছি, পাকিস্তানে যেকোন সমস্যা হলে সেটার সমাধান আপনারা যেভাবে ইচ্ছে করতে পারেন। আপনাদের মর্জি অনুযায়ী করতে পারেন। তবে ভারতের মুসলমানদের নিয়ে চিন্তা-ভাবনা ছেড়ে দিন।

সোমাবর (২৩ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় সাংসদ এবং ভারতের ইসলামী ব্যক্তিত্বদের যৌথ সংবাদ সম্মেলনে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি এসব মন্তব্য করেন।

মাওলানা মাহমুদ মাদানী বলেন, ভারতের মুসলমানদের যে কোন বিষয়ে পাকিস্তানিরা কথা না বললেই ভালো হয়। ভারতে মুসলমানদের ব্যবহার করে ফায়দা লুটার চেষ্টা করবেন না আপনারা। এপর্যন্ত আপনারা ইসলামের নামে, জিহাদের নামে দক্ষিণ এশিয়ায় যে সব বিশৃঙ্খলা করেছেন, এখন ভারতের মুসলামনদের ব্যবহার করে সারা বিশ্বে যা করতে চাচ্ছেন, আমরা এর জবাব দিতে পারি।

এদিকে যখন ভারতীয় মুসলমানদের উপর তুমুল অত্যাচার ও নিপীড়নের সংবাদ আসছে এমনই এক সময়ে ভারতের প্রভাবশালী মুসলিম নেতা জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী বিজেপি সভাপতি ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে সাক্ষাত করেছেন। সাক্ষাতের সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অমিত শাহ-এর সঙ্গে আলাপ হয় বলে জানা গেছে।

জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও দারুল উলূম দেওবন্দের সিনিয়র উস্তাদ কারী মাওলানা উসমান মনসুরপুরীর তত্ত্বাবধানে শনিবার (২১ সেপ্টেম্বর ২০১৯) মুসলিম নেতাদের এই কাফেলা সাক্ষাত করেন।

এ কাফেলায় ছিলেন জমিয়তে আহলে হাদীস হিন্দের সভাপতি মাওলানা আসগর আলী, ইমাম মাহদী সালাফী, জমিয়তে উলামা হিন্দের রুকন মুফতী সালমান মনসুরপুরী, নিয়াজ আহমদ ফারুকী, মাওলানা মতিনুল হক উসামা কানপুরী, মাওলানা হাফেজ পীর শিব্বির আহমদ হায়দরাবাদী, মাওলানা শাকীল আহমদ, মাওলানা হাফেজ নদীম সিদ্দিকী, মাওলানা ইয়াহইয়া কারীম মেওয়াত, মুয়ীজুদ্দীন আহমদ, মুফতী আফ্ফান মনসুরপুরী ও মাওলানা হাবিব ফারুকী।

সাক্ষাতের সময় জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী বলেন, যদিও আমরা সরকারের সাথে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করি, তবে যেখানে জাতীয় স্বার্থের বিষয়টি উদ্বেগজনক সেখানে আমরা দেশের মানুষের পাশে দাঁড়াবো। আমরা সরকারের পাশে থাকেবা।

মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী বলেন, ‘এজন্য আমাদের পরিচালনা কমিটি কাশ্মীর বিষয়ে আলোচনা করতে স্পষ্ট করে বলেছে। কাশ্মীরের মুসলিমরা আমাদেরই ভাই। আমরা তাদের আলাদা করতে পারি না। ভারতীয় মুসলমানরা সর্বপ্রকার বিচ্ছিন্নতার বিরোধী। আমরা কাশ্মীরের মানুষের উপর কোনো ধরনের নির্যাতন চাই না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *