ছক্কা মেরে সাকিবের সেঞ্চুরি

ছক্কা মেরে সাকিবের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্ট  ● কী অসাধারণ ব্যাটিং করলেন সাকিব আল হাসান আর মাহমুদ উল্লাহ রিয়াদ। ৩৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর কেউ এতটা প্রত্যাশা করেনি তাদের কাছ থেকে। বড় ইনিংস খেলেন অনেকেই। কিন্তু এমন বিপর্যয়ের মুখে এত অসাধারণ ব্যাটিং কেউ বা করে করতে পেরেছে! সাকিব আর মাহমুদউল্লাহ যা করে দেখিয়েছেন, আজ তা সত্যিই অসাধারণ।

দু’জনই পেলেন সেঞ্চুরির দেখা। সাকিব আল হাসান করলেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। ১১১ বলে ৯টি বাউন্ডারি এবং ১টি ছক্কায় সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান তিনি। অ্যাডাম মিলনেকে ছক্কা হাঁকিয়েই পৌঁছান তিন অংকের ম্যাজিক ফিগারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *