হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গাপূজায় অতিরিক্ত মদপানে ৫ জনের মৃত্যু
পাথেয় রিপোর্ট : এমনিতেই অতিরিক্ত ভালো খাবারও হজম হয় না পেটে। তা-ও আবার মদ, হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গাপূজায় অতিরিক্ত মদ খেয়ে জীবন হারিয়েছেন পাঁচজন। খুলনা মহানগরী ও রূপসা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে ও একজন মঙ্গলবার গভীর রাতে মারা যান। নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে রয়েছে।
নিহতরা হলেন- নগরীর গ্যালাক্সির মোড়ের সুজন শীল (২৬), গল্লামারীর প্রসেনজিৎ দাস (২৯), তার বড় ভাই তাপস (৩৫), ভৈরব টাওয়ারের রাজু বিশ্বাস (২৫) ও রূপসার রাজাপুর এলাকার পরিমল।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের চিকিৎসক ডা. আলমগীর ও ডা. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে।


