পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের তিন শিক্ষক উজবিকিস্তান সফরে আছেন।
জারবে দেওবন্দের সূত্রে জানা যায়, দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস ইবনে হাজার সানি মাওলানা হাবিবুর রহমান আজমি, উস্তাদুল আসাতাযা মাওলানা নেয়ামতুল্লাহ আজমি রাহমানি এ মুহূর্তে তৎকালীন সময়ের ইসলামি জ্ঞান-বিজ্ঞানের প্রাণকেন্দ্র পশ্চিম উজবেকিস্তানের বোখারায় সফর করছেন।
এক সপ্তাহের সফরে দারুল উলূম দেওবন্দের এ দুই শিক্ষক বোখারায় সফরে গিয়েছেন। সেখানে মাদরাসা ও বড় বড় বিদ্যাপীঠগুলো পরিদর্শন করেছেন। আলেমদের সঙ্গে দেখা করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার তারা তাশখন্দের হজরতে ইমাম কমপ্লেকক্স এ ‘মাসহাফে উমসানি’ যাদুঘর পরিদর্শন করেন। আবু বকর কাফফাল শাশী রহ. এর কবর জিয়ারত করেন।
এদিকে মার্কিন ও আফগান সৈন্যদের যৌথ অভিযানে নিহত আল কায়েদার সাউথ এশিয়ান শাখার নেতা আসিম ওমরের সঙ্গে ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন দারুল উলূম দেওবন্দ মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভারতে জনপ্রিয় ডেইলি হামারা সমাজ সূত্রে জানা যায়, দারুল উলূম দেওবন্দের মুহতামিম বুধবার (৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপিত মাধ্যমে এ বিবৃতি দিয়েছেন।
মুফতি আবুল কাসেম নোমানী বলেন, ভারতের কিছু মিডিয়া দারুল উলূম দেওবন্দের বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা আল কায়েদা নেতা আসিম ওমরকে দারুল উলূম দেওবন্দের শিক্ষার্থী বলে মিথ্যে সংবাদ প্রচার করে দেওবন্দেপ ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে দেওবন্দ মাদরাসার মুহতামিম মিডিয়ায় প্রকাশিত সংবাদ ভিত্তিহীন উল্লেখ করে তার তীব্র নিন্দা জানান।



