ইমরুল কায়েসের ডাবল সেঞ্চুরি

ইমরুল কায়েসের ডাবল সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক : অনেক দিন হলো জাতীয় দলের বাইরে ইমরুল কায়েস। তার ব্যাট জ্বলে উঠেছিল না। তবে জাতীয় লিগে এসে এই ওপেনারের ব্যাট ঠিকই হাসল। খুলনার হয়ে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করলেন তিনি। রংপুরের বিপক্ষে আজ তিনি ২০২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ও জাতীয় লিগের প্রথম ডাবল সেঞ্চুরি।

এর আগে ২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগ- বিসিএলের ফাইনালে ক্যারিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরি করেছিলেন ইমরুল। সাউথ জোনের হয়ে নর্থ জোনের বিপক্ষে খেলেছিলেন তিনি। সেবার দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নেমে এই বাঁহাতি করেছিলেন ২৬৬ বলে ২০৪ রান।

সবশেষ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে ৩১৯ বল খেলে ২০২ রান করেন ইমরুল। যেখানে এই বাঁহাতি ব্যাটসম্যান ১৯টি চারের সঙ্গে মেরেছেন ৬টি ছয়। ইমরুলের ডাবল সেঞ্চুরির বাইরে দুই ওপেনার রবিউল ইসলাম ৭৬ আর ইমরানুজ্জামান ৭১ রানের ইনিংস খেলেন।

শেষপর্যন্ত খুলনা ও রংপুরের ম্যাচ ড্র হয়েছে। ম্যাচসেরা হয়েছেন ইমরুল। খুলনা পেয়েছে ৪.০১ পয়েন্ট। আর রংপুরের পয়েন্ট ২.৫।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *