কারো দয়ায় মুসলমানরা ভারতে বসবাস করেন না : ওয়াইসি

কারো দয়ায় মুসলমানরা ভারতে বসবাস করেন না : ওয়াইসি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে মুসলমানরা কংগ্রেস কিংবা কারও দয়ায় বসবাস করেন না। তারা তাদের সাংবিধানিক অধিকার বলে এখানে বসবাস করছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) মহারাষ্ট্র রাজ্যের নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি একথা বলেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও এক হাত নেন এ মুসলিম দলের নেতা। তিনি বলেন, জাহাজের একজন ক্যাপ্টেন সবসময় ডুবন্ত জাহাজ থেকে সবাইকে নিরাপদে নামিয়ে দেয়ার পর নিজের চিন্তা করেন। কিন্তু রাহুল এমন এক ক্যাপ্টেন, যিনি ডুবন্ত জাহাজ থেকে সবার আগে লাফ দিয়ে নেমে গেছেন।

বিশাল এক জনসভায় দেয়া বক্তব্যে আসাদুদ্দিন ওয়াইসি বলেন, বিজেপি সরকার এখন মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়েও খবরদারি করছে।

তিন তালাকের মতো ইসলামী বিধানকে নিয়ে রীতিমতো নিজেদের মনগড়া আইন চাপিয়ে দেয়া হচ্ছে। ৭০ বছর ধরে আমরা ভারতে কারও দয়ায় বসবাস করছি না। সাংবিধানিক অধিকারের বলেই আছি।

সূ্ত্র : এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *