পাথেয় রিপোর্ট : নীলফামারীর কিশোরগঞ্জে পুকুরে ডুবে লিমা আক্তার নামে এক বাক প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে গদা হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। লিমা আক্তার ওই গ্রামের লিটন মিয়ার কন্যা।
এলাকাবাসী জানায়, সন্ধ্যায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ করে। এরপর রাত ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে লিমার লাশ ভেসে উঠলে লাশটি উদ্ধার করা হয়। ওই তরুণী বাক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ছিলো।
সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


