শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে স্বার্থান্বেষী মহল : তথ্যমন্ত্রী

শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে স্বার্থান্বেষী মহল : তথ্যমন্ত্রী

পাথেয় রিপোর্ট : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পরাজিত করতে ব্যর্থ হয়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) নগরীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে পরাজিত করতে ব্যর্থ হয়ে তারা তাকে হত্যা করেছিল। এখন সেই গোষ্ঠীটি তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

শিল্পকলা একাডেমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিবস পালন উপলক্ষে ‘শেখ হাসিনা : বাংলাদেশের স্বপ্ন সারথী’ শিরোনামে মাসব্যাপী ছবি প্রদর্শনী ও চিত্রকর্ম প্রদর্শনী উপলক্ষে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা আওয়ামী লীগের সভাপতি নন, তিনি সকল অনিয়মের বিরুদ্ধে আইকনও। তিনি বলেন, গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও অগ্রগতির অগ্রনায়ক। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা যে অসামান্য অগ্রগতি সাধন করেছে, তা প্রতিটি সেক্টরের মূলে পৌঁছেছে এবং এটি জাতির জন্য বিরাট গৌরব বয়ে এনেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *