শেখ হাসিনা ডেকেছেন যুবলীগকে, তালিকায় নেই ওমর ফারুক-শাওন

শেখ হাসিনা ডেকেছেন যুবলীগকে, তালিকায় নেই ওমর ফারুক-শাওন

শেখ হাসিনা ডেকেছেন যুবলীগকে, তালিকায় নেই ওমর ফারুক-শাওন

পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগকে নিয়ে বৈঠক করবেন কিন্তু ডাক পড়েনি বর্তমান সভাপতি ওমর ফারুক চৌধুরীর।
সপ্তম জাতীয় কংগ্রেস আয়োজন উপলক্ষে যুবলীগ নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যুবলীগ নেতাদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা। বৈঠকে যুবলীগের শীর্ষপর্যায়ের নেতাদের নাম থাকলেও তালিকায় নাম নেই সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওনের।

বৈঠকে উপস্থিত থাকবেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, শেখ শামসুল আবেদীন, শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, অ্যাডভোকেট বেলাল হোসাইন, আলতাব হোসেন বাচ্চু, মো. সিরাজুল ইসলাম মোল্লা, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, অধ্যাপক এ বি এম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, শাহজাহান ভূইয়া মাখন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ডা. মোখলেছুজ্জামান হিরু, শেখ আতিয়ার রহমান দিপু।

যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, মনজুর আলম শাহীন, নাসরিন জাহান চৌধুরী শেফালী, সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ, আমির হোসেন গাজী, মুহা. বদিউল আলম, ফজলুল হক আতিক, আবু আহম্মেদ নাসিম পাভেল, আসাদুল হক, এমরান হোসেন খান, আজহার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন।

নাম প্রকাশ না করে যুবলীগের এক কেন্দ্রীয় নেতা জানান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির ২৬ প্রেসিডিয়াম সদস্য, নয় সাংগঠনিক সম্পাদক ও পাঁচ যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৪০ জনের তালিকা গণভবনে পাঠানো হয়েছে। তবে ওই তালিকায় নাম নেই সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওনের। এর বাইরে কারও বিষয়ে আপত্তি আসলে ওই নেতা গণভবনে ঢুকতে পারবেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের অপর এক নেতা বলেন, মূলত কংগ্রেস কীভাবে আমরা আয়োজন করব সে বিষয়ে আলোচনা হবে। কংগ্রেস প্রস্তুতি কমিটি গঠন হতে পারে। যেহেতু চেয়ারম্যানের বিষয়ে অভিযোগ আছে।

সংগঠনটির অপর এক নেতা বলেন, কংগ্রেস সম্পন্ন করার জন্য চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দিয়ে প্রেসিডিয়ামের কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হতে পারে। বয়স সীমা নির্ধারণের একটা দাবি আছে। এইগুলোই মূলত আলোচনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *