ট্রেনে অগ্নিকাণ্ডে পাকিস্তানে ৬২ জনের প্রাণহানি

ট্রেনে অগ্নিকাণ্ডে পাকিস্তানে ৬২ জনের প্রাণহানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে অন্তত ৬২ জন যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশটির লিয়াকতপুর শহরের কাছে তেজগাম নামের একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জেলা পুলিশ কর্মকর্তা সর্দার মুহাম্মদ আমির তৈমুর খান জানান, ট্রেনটি পাকিস্তানের তেজগাম থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল। এসময় ট্রেনের মধ্যে থাকা এক যাত্রীর গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।

প্রথমে ওই পুলিশ কর্মকর্তা নিহতের সংখ্যা ২৫ ও ৪৬ জন বলে জানান। পরে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে গিয়ে দাঁড়িয়েছে বলে তিনি জানান। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে বলেও জানান তিনি।

পাকিস্তান রেলওয়ে কর্মকর্তারা বলেন, ট্রেনটির যে কোচে বিস্ফোরণটি ঘটেছে, সেটি তাবলীগ জামাতের এক লোক বুকিং নিয়েছিলেন। সকালের নাস্তা তৈরিতে তিনি গ্যাস স্টোভে ডিম সিদ্ধ করছিলেন, তখনই বিকট বিস্ফোরণে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।

সূত্র : দ্য ডন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *