লন্ডনে প্রার্থনারত মুসুল্লিদের উপর হামলায় আল্লামা মাসঊদের নিন্দা

লন্ডনে প্রার্থনারত মুসুল্লিদের উপর হামলায় আল্লামা মাসঊদের নিন্দা

নিজস্ব প্রতিবেদক ● লন্ডনের ফিন্সবারি পার্ক জামে মসজিদের প্রার্থনারত মুসুল্লিদের উপর বর্বরোচিত ও পৈশাচিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, নিরীহ মুসল্লিদের সন্ত্রাসী হামলার টার্গেট বানানোর মতো নিন্দনীয় আর কিছু নেই। ইসলামের বাতিঘর পবিত্র মসজিদে শান্তিবাদিতার চর্চা হয়, সহিষ্ণুতা আর অসাম্প্রদায়িক মনোভাব গঠনের আসল কেন্দ্র হলো মসজিদ। এ মসজিদকে লক্ষ্য করে সন্ত্রাসবাদের ঘটনা খুবই নেক্কার জনক।

লন্ডনে ঘটে এই নির্মম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আল্লামা মাসঊদ বলেন, অপরাধি যেই হোক, তদন্ত সাপেক্ষে হামলাকারীর পরিচয় প্রকাশ করা উচিত।

ব্রিটেনসহ অমুসলিম দেশগুলোর মসজিদে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর এই ঘরকে রক্ষা করা বা নিরাপত্তার দায়িত্ব সবার। ব্রিটেনের উচিত মুসলমানদের বসবাসের নিরাপত্তা নিশ্চিত করা। মসজিদগুলোতে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা উচিত।

১৯ জুন সোমবার দুপুরে রাজধানীর খিলগাঁও বাংলাদেশ জমিয়তুল উলামার পাঠানো এক বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *