পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলাম ও পাকিস্তান কখনো আলাদা হতে পারে না মন্তব্য করে পাকিস্তানের জমিয়ত উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, ইসলামী সাংবিধানিক ধারাগুলো বাস্তবায়নের দাবিগুলো থেকে দূরে রাখতে পিটিআই সরকারের কোনো কর্তৃত্ব নেই। ইসলাম ও পাকিস্তান কখনো আলাদা হতে পারে না।
পিটিআই সরকারের চাপিয়ে দেয়া দাসত্বের অর্থনীতি বিরোধী দল মেনে নেবে না বলে দাবি করেন এই রাজনীতিবিদ।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগে দুই দিনের সময় দিয়েছেন মাওলানা ফজলুর রহমান। তিনি বলেন, ইমরান যদি এই সময়ের মধ্যে পদ থেকে সরে না দাঁড়ান, তবে ভিন্ন কৌশল নিতে আমরা বাধ্য হবো। এরপরে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে।
এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অপসারণে আজাদি মার্চের সফলতা দেখতে চান দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দলটির নেতা আহসান ইকবাল বলেন, নওয়াজ এই আজাদি মার্চের সফলতা দেখতে চাচ্ছেন।
বিক্ষোভকারীদের সামনে দেয়া এক ভাষণে তিনি বলেন, জনগণের ভোটকে সম্মান না করায় আঞ্চলিক দেশগুলো আমাদের ছেড়ে গেছে।
নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসার অভিযোগে ইমরান খানকে অপসারণের দাবিতে মাওলানা ফজলুর রহমান এই বিক্ষোভের ডাক দিয়েছেন।
সূত্র : ডন


