ঈদে বন্ধ থাকবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেনের কাজ

ঈদে বন্ধ থাকবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেনের কাজ

নিজস্ব প্রতিবেদক ● ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে ও যানজট নিরসনে মঙ্গলবার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গাজী সিটি কর্পোরেশনের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে এ নির্দেশ দেন তিনি।

এ সময় তিনি যানজট নিরসনে পুলিশের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। মন্ত্রী বলেন, রাঙামাটি ও বান্দরবানে পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামতের কাজ চলছে। কিছু সড়ক হালকা যানবাহন চলাচলের জন্য খুলেও দেয়া হয়েছে। এ সময় মন্ত্রীর সঙ্গে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সওজ-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুরুজ উদ্দিন খান, গাজীপুর সওজ নির্বাহী প্রকৌশলী বিএম নাহীম রেজাসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *