সংখ্যালঘুদের পাশে ছিলেন অধ্যাপক এটি এম হেমায়েত উদ্দীন

সংখ্যালঘুদের পাশে ছিলেন অধ্যাপক এটি এম হেমায়েত উদ্দীন

সংখ্যালঘুদের পাশে ছিলেন অধ্যাপক এটি এম হেমায়েত উদ্দীন

পাথেয় রিপোর্ট : হিন্দু বা অন্য যেকোনো ধর্মের সংখ্যালঘু সেবায়ও ভূমিকা রেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহা সচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটি এম হেমায়েত উদ্দীন রহ.। বক্তারা বলেন, তিনি ছিলেন দেশপ্রেমিক জনদরদী সার্বজনীন নেতা। সকল শ্রেণী-পেশার মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন সদা সোচ্চার।

তিনি দেশের জন্য, দেশের মাটি ও মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। নির্লোভ নির্মোহ এই রাজনীতিবিদ বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন সর্বদা। সকলকে স্বপ্ন দেখাতেনও। সে লক্ষ্যে সকল চেষ্টা-প্রচেষ্টা তিনি অব্যাহত রেখেছিলেন মৃত্যু অবদি।

গত ২ নভেম্বর’১৯ শনিবার বিকাল ৬টায় কাওরান বাজারস্থ আসিয়ানা রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ তেজগাঁও থানা শাখা কর্তৃৃক অধ্যাপক এটি এম হেমায়েত উদ্দীন রহ. এর স্মরণে আলোচনা সভা ও দো’আ মাহফিলে বক্তারা এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্য দেন নগর উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ।
থানা সভাপতি আলহাজ্ব আবুল কাসেমের সভাপতিত্বে ও সেক্রেটারী ইলিয়াস হোসাইনে পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী হাফেজ মাওঃ ছিদ্দিকুর রহমান, মুফতী মাছউদুর রহমান, এ্যাড. শওকত আলী হাওলাদার, মরহুমের সাহেবজাদা মাওঃ জিয়া উদ্দীন, মাওঃ গোলাম কিবরিয়া, এম এম ফরহাদ হোসাইন প্রমুখ।

অন্যান্য নেতৃবৃন্দ বলেন, বহু গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী এটি এম হেমায়েত উদ্দীন রহ. একজন বর্ষিয়াণ রাজনীতিবিদ-ই ছিলেন না, উনি একজন দানবীরও ছিলেন। তিনি গোপনে অমুসলিম সংখ্যালঘুদেরকেও অর্থিক সহযোগিতা করতেন। তার অর্পণতা কোনভাবেই পূরণীয় নয়। আমরা তার রেখে যাওয়া মিশন ও ভীষণকে লক্ষ্যপানে পৌঁছনোর নিমিত্তে তার মত করে জানমাল ও সময়কে কুরবানী করে কাজ করলেই তার বিদেহী আত্মা শান্তি পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *