জমিয়তে আনসারের আহবায়ক কমিটির বৈঠক; কাউন্সিল সফলের প্রস্তুতি

জমিয়তে আনসারের আহবায়ক কমিটির বৈঠক; কাউন্সিল সফলের প্রস্তুতি

পাথেয় রিপোর্ট : মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় সিলেট রংমহল টাওয়ারে জমিয়তে আনসার বাংলাদেশ সিলেট জেলা আহবায়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা জমিয়তে আনসারের আহবায়ক মোহাম্মদ ইয়াহইয়া শহিদের সভাপতিত্ব এবং সদস্য সচিব মাওলানা হারিস উদ্দিনের পরিচালনায় করেন।

বৈঠকে জেলা জমিয়তে আনসারের কাউন্সিল সফলের লক্ষ্যে বক্তব্য রাখেন সহকারী আহবায়ক মাওলানা লুৎফুর রহমান সাতাইনি, সহকারী আহবায়ক মাওলানা মাহবুবুল আম্বিয়া মাহবুব, আহবায়ক কমিটির সদস্য মাওলানা সুহেল আহমদ, মাওলানা রফিউদ্দিন শাহীন, মাওলানা সিদ্দিক বিন মোহাম্মদ, মাওলানা গোলাম কিবরিয়া ও মাওলানা তাজ উদ্দিন।

বক্তারা বলেন, আমাদের উদ্দেশ্য আমাদের আসলাফ ও আকাবিরের আমানত রক্ষা করা৷ আর আসলাফ আকাবিরের আমানত রক্ষা করতে জমিয়তে আনসার সিলেট জেলা শাখাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে৷ আমাদের মিশন সঠিক ইসলামি রাজনীতির প্রচার এবং মানুষকে আকাবিরের ছায়ায় নিয়ে আসা। তাই জেলা জমিয়তে আনসারের কাউন্সিল সফলের লক্ষ্যে সর্বপ্রথম আমাদের যোগ্য মানুষ বের করতে হবে৷ সে লক্ষে আগামী ১৫ নভেম্বর এর মধ্যে সদস্য সংগ্রহ কর্মসূচি গ্রহণ করা হয়।

তৃণমূল থেকে ত্যাগী কর্মির সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি উপহার দেওয়ার জন্য আহবায়ক কমিটি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন মোহাম্মদ ইয়াহইয়া শহিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *