জনসমুদ্রের রূপ নিচ্ছে ‘আজাদি মার্চ’!

জনসমুদ্রের রূপ নিচ্ছে ‘আজাদি মার্চ’!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। ‘আজাদি মার্চ’ ক্রমশই জনসমুদ্রের রূপ নিচ্ছে। আজাদি মার্চের সপ্তম দিনের অবস্থানে অংশ নিয়ে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান খালি হাতে ইসলামাবাদ থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন।

মাওলানা ফজলুর রহমান বলেছেন, সরকারকে আর একদিনও সময় দেওয়া হবে না। আমরা এমন একটি সাংবিধানিক সরকার চাই যা পাকিস্তানকে সম্মান করে। আমরা গণতন্ত্র চাই। গণতান্ত্রিক সরকার চাই। অবৈধ সরকার চাই না।

এদিকে, প্রচণ্ড বৃষ্টি ও শীতের তীব্রতায় সরকারের পাঠানো সাহায্য প্রত্যাখ্যান করেছেন জমিয়তে নেতারা। দলটির সাধারণ সম্পাদক আবদুল গফুর হায়দারি প্রধানমন্ত্রীর সহায়তা প্রত্যাখ্যান করে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উচিত তাঁর দেওয়া ত্রাণ সমর্থকদের জন্য রেখে দেওয়া। আমাদের স্বেচ্ছাসেবকদের অনেক খাবার রয়েছে।

বুধবার সংবাদমাধ্যমে তিনি জানান, আমরা শীতের মধ্যে বৃষ্টির কষ্ট সহ্য করতে পারব। কিন্তু ইমরান খানের সরকারকে আর নয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ এবং পুনরায় নির্বাচনের দাবিতে পাকিস্তানে সপ্তম দিনেও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। খোলা আকাশের নীচে বৃষ্টিতে ভিজেই ইসলামাবাদে অবস্থান করছেন জমিয়তের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *