গাজীপুর প্রতিনিধি ● আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রিজভী হলো প্যাথলজিক্যাল লায়ার, তার কাজই হচ্ছে পার্টি অফিসে বসে মিথ্যা কথা বলা। এজন্যই ওখানে তাকে নিয়োগ দেয়া হয়েছে। কারা যে হামলাটা করে আমাদের অবস্থানকে ডাউন করে দিল সেটা খুঁজে বের করতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিএনপি নেতা রিজভীর বিবৃতি প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। ঈদকে সামনে রেখে সড়কের প্রস্তুতি কাজ পরিদর্শনে গিয়ে বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা ত্রিমোড়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপির আমলে ২১ হাজার নেতাকর্মী গুম ও খুনের দাগ তাদের হাতে লেগে আছে। তাদের মুখে গুম খুনের কথা মানায় না। এবারের ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ কম হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বড় ধরনের দুর্যোগ না হলে এবারের ঈদযাত্রা নির্বিঘœ হবে বলে আশা করছি। এ সময় হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম ও সড়ক বিভাগের ঊর্ধŸতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


