‘দেশের আইনকে সম্মান করবো, হাঙ্গামা না করে আইনীভাবে লড়াই করবো’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আলোচিত বাবরি মসজিদ মামলার রায়ের পর ভারতের জমিয়তে উলামা হিন্দের সভাপতি, দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী মুসলিমদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, এ রায়কে পরাজয় ও বিজয় হিসেবে না দেখে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিমদের নিরাপত্তার বিষয়কে প্রাধান্য দিতে হবে। এ রায় আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় নাই। তারপরও আমারা দেশের আইনকে সম্মান করবো। হাঙ্গা দাঙ্গা না করে আমাদের উচিৎ আইনীভাবে লড়াই করা।

শনিবার বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় আরশাদ মাদানী বলেন, আমরা চূড়ান্তভাবে ন্যায়বিচারের জন্য লড়াই করেছি, করবো। আমাদের বিশ্বাস ছিলো আমাদের পক্ষ্যে বাবরি মসজিদ মামলার রায় আসবে। কারণ আমরা মজুবত দলিল প্রমাণ পেশ করেছি।

জমিয়তে উলামা হিন্দের সভাপতি বলেন, ভারতের মুসলিমরা সংখ্যালঘু, এখানে আমাদের আবেগে নয় বরং আইনীভাবে লড়াই করতে হবে। তিনি মুসলিমদের হতাশ না হয়ে, আল্লাহর উপর ভরসা ও দোয়া করার আহ্বান জানান।

মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী বলেন, দেশের সংবিধানে আমাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে তা ব্যবহার করে জমিয়তে উলামায়ে হিন্দ সর্বপ্রকার আইনী লড়াই চালিয়ে যাবে।

এর জন্য দেশের বিশিষ্ট আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছে, প্রমাণ সংগ্রহ করা হয়েছে। পুরানো নথিগুলি অনুবাদ করা হয়েছে। আমরা আমাদের দাবিগুলোও কোর্টে উপস্থাপন করেছি। আমরা হাল ছাড়বো না। আইনী লড়াই করবো ইনশাআল্লাহ।

সূত্র : আসরে হাজির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *