আফগানিস্তানে ব্যাংকে গাড়িবোমা হামলায় নিহত ২০

আফগানিস্তানে ব্যাংকে গাড়িবোমা হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক :: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি ব্যাংকের বাইরে শক্তিশালী এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবারের এ ঘটনায় আরো বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটানোর পর সশস্ত্র হামলাকারীরা ব্যাংকটির ভেতরে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় বলে জানিয়েছে।

হতাহতদের মধ্যে বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য আছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি, তবে সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানজুড়ে বহু প্রাণঘাতী হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী তালেবান ও আইএস।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *