‘আপনার শিকড় কেটে গেছে, আপনি আতঙ্কিত, দিন গণনা শুরু করুন’

‘আপনার শিকড় কেটে গেছে, আপনি আতঙ্কিত, দিন গণনা শুরু করুন’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তান প্রধানমন্ত্রীকে সতর্ক করে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, আপনার শিকড় কেটে গেছে, আপনি আতঙ্কিত, আপনি দিন গণনা শুরু করুন। সরকারের দিন গণনা করা হচ্ছে বলে ইমরান খানকে হুমকি ও দিয়েছেন তিনি।

মাওলানা ফজলুর রহমান বলেন, সরকারের দিন গণনা করা হচ্ছে ও সরকার পতনের জন্য জমিয়তে ইসলাম সফলভাবে জনগণকে একত্রিত করতে পেরেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বান্নুতে অবস্থান কর্মসূচিতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, শাসক গোষ্ঠী অক্ষম অথবা তারা অর্থনীতিকে পঙ্গু করতে কারও এজেন্ডা বাস্তবায়নে দেশকে ধ্বংস করছে।

প্রধানমন্ত্রী ইমরান খান রাশিয়ার গর্বাচেভ হওয়ার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট সোভিয়েত ইউনিয়ন ভাঙা, ঠাণ্ডা যুদ্ধ অবসান ও অর্থনীতির বিকেন্দ্রীকরণ করেছিলেন।

দলের আজাদী মার্চ সম্পর্কে কথা বলছি, যা ইসলামাবাদে সমাপ্ত হয়েছিল জানিয়ে তিনি বলেন, কোনো উদ্দেশ্য ছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম রাজধানী ছাড়েনি ও এটি কোনো উদ্দেশ্য ছাড়াই ফিরে আসেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *