‘বিদেশে নারীকর্মী নির্যাতন বন্ধে কাজ করছে সরকার’

‘বিদেশে নারীকর্মী নির্যাতন বন্ধে কাজ করছে সরকার’

পাথেয় রিপোর্ট : বিদেশে নারীকর্মী নির্যাতন বন্ধে কাজ করছে সরকার জানিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘বিদেশের মাটিতে আর যেন আমাদের দেশের একটা মেয়েও নির্যাতিত না হয়, সে বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে।’

মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিএমইটি’র আওতায় টিটিসিসমূহে হাউজকিপিং প্রশিক্ষণ আরও কার্যকরী ও ফলপ্রসূ করার লক্ষ্যে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলেন।

বিদেশ থেকে যে পরিমাণ নারীকর্মী ফেরত আসছে সেটা সংখ্যায় কম হলেও এটা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘গত কয়েকদিন থেকেসৌদি থেকে নারী কর্মী ফেরত আসার ইস্যুতে প্রচুর সমালোচনা হচ্ছে। আর এই সমস্যা আমাদের ওপর বর্তায়। এখানে আমাদের দোষ নেই সেটা বলা যাবে না। তবে এই সমস্যা সমাধান হবে না এটাও বলা ঠিক হবে না।’

তিনি বলেন, ‘আগামী ২৪ ও ২৫ নভেম্বর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পুণরায় মালয়েশিয়ায় কর্মী প্রেরণে পথ খোলার আশা করা হচ্ছে। এই বৈঠকে দেশটিতে নারীকর্মীদেরও নিরাপত্তা নিয়ে আলোচনা করবে মন্ত্রণালয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *