৯ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না সুজনের

৯ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না সুজনের

পাথেয় রিপোর্ট : নাটোরের গুরুদাসপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুজনকে (২৮) ৯ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। সুজন উপজেলার কালাকান্দর গ্রামের রুস্তম কবিরাজের ছেলে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) গভীর রাতে নওগাঁ জেলা সদরের আনন্দনগর কামিরপাড়া গ্রাম থেকে সুজনকে গ্রেপ্তার করেন।

বুধবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ৯ বছর আগে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে তিনি পলাতক থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *