সাধারণ মানুষকে ফারায়েজের উপর তুলে আনা জরুরি : আল্লামা মাসঊদ

সাধারণ মানুষকে ফারায়েজের উপর তুলে আনা জরুরি : আল্লামা মাসঊদ

নিজস্ব প্রতিবেদক :: সাধারণ মানুষকে ফারায়েজের উপর তুলে আনা জরুরি বলে অভিমত জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, সবার আগে ফরজের উপর গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণের ক্ষেত্রে সব একসঙ্গে নয় প্রথমে ফরজের মাসাইল শেখাতে হবে। এরপর সুন্নাত ও ওয়াজিব ও মুস্তাহাবের উপর প্রশিক্ষণ দিতে হবে।

আজকাল মানুষ অহঙ্কারের দাবানলে প্রজ্বলিত দাবি করে আল্লামা মাসঊদ বলেন, একজন মানুষ তো তাকাব্বুরী বা অহঙ্কারী হবে না বরং আত্মমর্যাদাবোধ সম্পন্ন হবে। অনেক ক্ষেত্রে আমরা এই দুটোকে ঘুলিয়ে ফেলি। তাকাব্বুর কখনোই শরীয়তের মেজায নয়। তবে অবশ্যই আত্মমর্যাদাবোধ শরীয়তের মেজায।

দানের প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে জমিয়তের সভাপতি বলেন, একজন আলেমের জন্য তো সখী হওয়া, দানশীল হওয়া ফরজে আইনের মতো। আলেম কখনো দানশীল না হয়ে পারে না। মানুষকে গাইরুল্লাহ থেকে আল্লাহর দিকে ফিরে আসা উচিত। আসবাব থেকে আমলের দিকে ফিরে আসা উচিত।

শুক্রবার তারাবির পর বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত পরামর্শসভায় আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

সংগঠনের মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী জমিয়তের বর্তমান অবস্থার বর্ণনা পেশ করেন। তিনি প্রত্যেক নেতাকর্মীকে উদ্দেশ করে বলেন, নিয়মিত তালিম চালু করতে হবে। ইনফাক ফি সাবিলিল্লাহর কার্যক্রমে সবাইকে এগিয়ে আসতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, মুফতি আবুল কাসেম, মাওলানা হো্সাইন আহমদ, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, মুফতি ইবরাহীম শিলাস্থানী, মাওলানা উবায়দুর রহমান, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা শুয়াইব আহমেদ, মাওলানা শরফউদ্দীন, মাওলানা তোয়াহা, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা মাসউদুল কাদির, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *