ঈদে জামা দেয়ার প্রলোভন দেখিয়ে শিশু ‘ধর্ষণ’

ঈদে জামা দেয়ার প্রলোভন দেখিয়ে শিশু ‘ধর্ষণ’

নিজস্ব প্রতিবেদক ● ঈদে জামা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর ভাটারার সোলমাইদ এলাকায় ১০ বছরের এক পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মধ্যরাতে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রাসেল (২০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।

ভাটারা থানার এসআই জিয়া উদ্দিন জানান, শিশুটি গাজীপুরের টঙ্গীতে থাকে। সে ওই এলাকায় কাগজ কুড়ায়। আটক রাসেল (২০) বৃহস্পতিবার বিকালে টঙ্গী থেকে শিশুটিকে ঈদের জামা-কাপড় কিনে দেয়ার কথা বলে ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনে নিয়ে আসে। এরপর তাকে ভাটারা সোলমাইদ এলাকায় তার বাসায় নিয়ে যায়। রাতে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিত্কার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। তারা শিশুটিকে উদ্ধার করে এবং রাসেলকে ধরে পুলিশে পুলিশে সোপর্দ করে।

এসআই জিয়া উদ্দিন আরো জানান, শিশুটি তার ঠিকানা বলতে পারে না। তার পরিবারকে খবর দেয়ার জন্য টঙ্গী থানায় বিষয়টি জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *