কুয়াশা পড়তে পারে ভোরে

কুয়াশা পড়তে পারে ভোরে

পাথেয় রিপোর্ট : ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সোমবার (২৫ নবেম্বর) আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৪. ৬ ডিগ্রি রেকর্ড করা হয়।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *