খায়রুল কবির খোকন গ্রেপ্তার

খায়রুল কবির খোকন গ্রেপ্তার

খায়রুল কবির খোকন গ্রেপ্তার

পাথেয় রিপোর্ট : আবারও গ্রেফতার হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। হাই কোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান।

গত মঙ্গলবার হাই কোর্টের সামনের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, তারাই ব্যবস্থা নেবে।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের শিকার হয়।

ওই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করে আরও ৫০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয় সেখানে।

সেদিন রাতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

একজন পুলিশ কর্মকর্তার জানান, মামলার এজাহারে খায়রুল কবির খোকনের নাম ছিল না।

বৃহস্পতিবার আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন শুনানির জন্য নেতাকর্মীদের সঙ্গে খোকনও আদালতের বাইরে উপস্থিত হয়েছিলেন। সেখান থেকেই তাকে পুলিশ গ্রেপ্তার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *