সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিলেন ছাত্রলীগ সভাপতি

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিলেন ছাত্রলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক :: সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত পথশিশুদের মাঝে ঈদের পোশাকসহ খাবার সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। গত শুক্রবার বিকেলে রাজধানীর পরীবাগে সুবিধাবঞ্চিতদের স্কুল ‘হাসিমূখ’-এর শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ দেন তিনি। ছাত্রলীগ সভাপতি নিজেই এই স্কুলটি পরিচালনা করে আসছেন। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে স্কুলটিতে। এসব উপহারের মধ্যে রয়েছে- ঈদের নতুন জামা, সেমাই, চিনি, পোলাওয়ের চাল, লবন, দুধ ইত্যাদি। ছাত্রলীগ সভাপতির কাছে থেকে ঈদ উপহার পেয়ে খুশি এসব শিশু ও তাদের অভিভাবকরা। ছাত্রলীগ সভাপতিকে কাছে পেয়ে আনন্দে মেতেও উঠেন তারা। আনন্দ-উল্লাস করতেও দেখা যায় তাদের।

জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অনেক ভালো বাসতেন। তাঁর কন্যা দেশরতœ শেখ হাসিনাও শিশুদের অনেক ভালোবাসেন। ঈদের আনন্দ থেকে এসব সুবিধাবঞ্চিত শিশু যেনো বঞ্চিত না হয়, সেজন্য ব্যক্তিগত প্রচেষ্টার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় তাদের ঈদ উপহার ছাড়াও অন্যান্য সময়েও শিক্ষা উপকরণ দেয়া হয়। এসব শিশু যেনো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য আমরা ছাত্রলীগের পক্ষ থেকে চেষ্টা করছি। দেশের সব এলাকায় সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশু, বৃদ্ধরা যেনো ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের সতর্ক খেয়াল রাখার আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সহসভাপতি আরিফুর রহমান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সল আমিন, উপ-সম্পাদক গোলাম মোস্তফা, সৈয়দ মুহাম্মদ আরাফাত, কবি নজরুল সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হাওলাদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *